ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জিনপিং-বাইডেন বৈঠক আজ

এশিয়ার পরাশক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন। সোমবার (১৫ নভেম্বর) ভার্চুয়ালি আলোচনাটি অনুষ্ঠিত হবে। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান উত্তেজনা, প্রতিযোগিতা এবং সম্ভাব্য সহযোগিতার বিষয়ে এবার বৈঠকটিতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে (কপ-২৬) কার্বন ডাই অক্সাইড নিঃসরণে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে একমত পোষণ করেছে চীন এবং যুক্তরাষ্ট্র। মূলত এর পরপরই জো বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।


যদিও তাইওয়ান ইস্যুতে এখনো ক্ষমতাধর এই দুই দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এছাড়া দক্ষিণ চীন সাগর, জিনজিয়াং প্রদেশ এবং হংকং ইস্যুতেও বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ রয়েছে। মূলত এই বিষয়গুলোই আজকের বৈঠকে স্পষ্ট হতে পারে।


যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়, সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও পারমানবিক শক্তি সংশ্লিষ্ট বিষয়গুলো এবারের আলোচনার টেবিলে ঠাঁই পেতে পারে।


শুক্রবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন। সে সময় তিনি জানান, জো বাইডেন ও শি জিনপিং সোমবার সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছেন। এতে প্রতিযোগিতামূলক ব্যবস্থার ক্ষেত্রে দুটি দেশের দায়িত্বশীল আচরণসহ সম্ভাব্য আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।


জেন সাকি আরও বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের গুরুত্ব, ইচ্ছা ও চীনের সঙ্গে উদ্বেগের বিষয়গুলো জিনপিংয়ের স্পষ্টভাবে তুলে ধরবেন।


সূত্র : বিবিসি নিউজ

ads
ads
ads

Our Facebook Page

↑